ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাদারীপুরের কালকিনিতে বাদাম চাষের মাঠ দিবস অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মোল্লারহাট বাজারে রাজস্ব প্রকল্পের বাদাম চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মে)  বিকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মোল্লারহাট বাজারে এই মাঠ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিলটন বিশ্বাস ও সজ্ঞালনা করেন কালকিনি উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জোবায়ের হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা কৃষিবিদ গোবিন্দ মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তানবির, ইউপি সদস্যবৃন্দ,কৃষক-কৃষাণী ও এলাকার জনসাধারণ।

অনুষ্ঠানে কৃষকদের বাদাম চাষে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে বাদাম চাষের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *