ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাঝ নদীতে ফেরিতে পুড়লো ৬ ট্রাক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ‘কলমীলতা’ নামে একটি ফেরিতে থাকা গাড়িতে আগুন লেগে পুড়ে গেছে ৬টি পণ্যবাহী ট্রাক।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মধ্য মেঘনা নদীর মাঝ বরাবর ফেরিটি আসার পর একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আরেকটি ফেরিতে করে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানিয়েছেন, ফেরিটি রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনার মাঝ নদীতে  হঠাৎ আগুন লাগে যায়।

সেসময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধারর একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে।

তিনি আরও জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে।

বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ জানিয়েছেন, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ারসার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করে আছে।


নিউজ সোর্সঃ মাঝ নদীতে ফেরিতে পুড়লো ৬ ট্রাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *