ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাকে বাঁচাতে গিয়ে, নিজেরাই হাসপাতালে ভর্তি রাবি ও বেরোবি’র দুই শিক্ষার্থী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্টাফদের অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছে বেরোবি’র ছাত্র রেজওয়ানুল করিম রিয়াদ এবং রাবি ছাত্র মোঃ রাশেদ করিম ৷ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজ বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাশেদ করিম৷

সূত্র জানায় গত শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটের সামনে এ ঘটনা ঘটে।

রেজওয়ানুল করিম রিয়াদ বলেন, আমি ও আমার ভাই সহ কিডনী সমস্যাজনিত অসুস্থ মাকে ভর্তি করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসি৷ এসময় ওয়ার্ডের দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করে। অতিরিক্ত টাকার মেমো চাইলে তারা (স্টাফ) মেমো দিতে অস্বীকৃতি জানায়। কেন অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে এর প্রতিবাদ করার সাথে সাথেই প্রায় ১৫/১৬ জন মিলে তাকে ও তার ছোট ভাইকে ব্যাপক মারধর করে।

এঘটনায় তার ছোটভাই ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম ছবি তোলার চেষ্টা করলে তাকেও মারধর করে স্টাফরা। এসময় তাদের মোবাইল নিয়ে রেখে দেয় তারা। কিছুক্ষণ পরে মোবাইল ফেরত দিলেও এ ব্যাপারে বারাবারি করলে তাদের দুই ভাইকে গুম করারও হুমকি দেয় স্টাফরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে মারধরের শিকার ওই দুই শিক্ষার্থী ৷

মেডিকেলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস.আই আপেল বলেন, ‘আমি বর্তমানে ঐ শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছি। বিষয়টি থানার বড় অফিসারকে জানিয়েছি। তারা এসে বিষয়টি দেখবেন।’ ভুক্তভোগী দুই ভাই এখন গুরুতর অবস্থায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। রাবি ছাত্র রাশেদ অতিরিক্ত মারের কারনে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *