ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মহাদেবপুরে ৩টি অবৈধ ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা 
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আমিনুর রহমান খোকন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অমান্য করায় ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে  জরিমানা করা হয়।

রবিবার ১৮ এপ্রিল বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজারে অবৈধভাবে গড়ে ওঠা আল আমীন ব্রিকস এ অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে নগদ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া উপজেলার খাজুর ইউনিয়নের সরকার এন্ড সন্স ব্রিকস এর ১৫ হাজার ও খান এন্ড সন্স ব্রিকস এ নগদ ১৫ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়।

মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

উল্লেখ্য- ‘মহাদেবপুরে অবৈধ ১৭ ইটভাটায় পুড়ছে কাঠ, শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *