ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মরহুম আবদুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় পুরস্কার বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ীতে আজ ১৯ জুন  শনিবার বিকালে  মরহুম আবদুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল  খেলা  অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা আওয়ামীলীগের  সভাপতি ও তেজগাঁও কলেজ এর অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ। খেলাটি উদ্বোধন করেন সরিষাবাড়ী  পৌরসভার মেয়র মনির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও তেজগাঁও কলেজ এর  উপাধ্যক্ষ ড. মোহাম্মদ হারুন অর রশিদ,  সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল  গণি,অ্যাডভোকেট শহীদুল্লাহ  ও পৌর আওয়ামী লীগ এর সভাপতি ও সরিষাবাড়ী কলেজ এর উপাধ্যক্ষ  মিজানুর রহমান।

সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ এর অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান( মোস্তাক)।উক্ত ফাইনাল খেলায় ৩ -২ গোলে বিজয়ী হয় মরহুম আবদুর রাজ্জাক স্মৃতি ফুটবল একাদশ ।রানার্সআপ হয় দৈনিক আলোচিত সকাল বয়েজ ক্লাব। পরে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার তুলে দেন।উল্লেখ্যযে,মরহুম আবদুর রাজ্জাক, তেজগাঁও থানা আওয়ামীলীগের  সভাপতি ও তেজগাঁও কলেজ এর অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজ এর উপাধ্যক্ষ ড.মোহাম্মাদ হারুন অর রশিদ এর সহোদর বড় ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *