ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন আরও ১ লাখ ৩৬ হাজার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের দ্বিতীয় দিনে ভ্যাকসিন নিয়েছেন আরও ১ লাখ ৩৬ হাজার ৭০৩ জন।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দ্বিতীয় দিনে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৯৫ হাজার ৫৫৯ জন এবং নারী ৪০ হাজার ১৪৪ জন।

এ নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ১৮ হাজার ২৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৭ হাজার ৮৭ জন এবং নারী ৬০ হাজার ৯৩৯ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়: দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মোট ৬৫ হাজার ২৯৪ জন, ময়মনসিংহ বিভাগের ১২ হাজার ২২৫ জন, চট্টগ্রাম বিভাগের ৫০ হাজার  ২৪৬ জন, রাজশাহী বিভাগের ১৯ হাজার ৮০৩ জন, রংপুর বিভাগের ২২ হাজার ৬৪৮ জন, খুলনা বিভাগের ২৩ হাজার ৮৬৫ জন, বরিশাল বিভাগের ৮ হাজার ৪৯৯ জন এবং সিলেট বিভাগের আছেন ১৫ হাজার  ৪৪৬ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেয়া হয়। বৃহস্পতিবার থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণভ্যাকসিন দেয়া শুরু হয়। নিউজ সোর্সঃ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন আরও ১ লাখ ৩৬ হাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *