ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভোলায় ৮ম শ্রেনীর ছাত্রীর বিষপানে আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভোলা সদর উপজেলায় সাবরিনা  আক্তার (১৫) নামের ৮ম শ্রেনীর এক মাদ্রারাসার ছাত্রী বিষপান করে  আত্নহত্যা করেছে।

শুক্রবার(২৫ জুন) দুপুর ১ টার দিকে ভোলা সদর  উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত মাদ্রারাসার ছাত্রী ধনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাল বাড়ির সেলিম মালের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সুত্র থেকে জানা যায় আজ (শুক্রবার) দুপুর ১টার দিকে বাড়িতে সাবরিনা নামের সেই ছাত্রী বিষপান করে। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার সঠিক কোন কারন এখনো জানা যায় নি।

ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *