ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভোলায় সড়ক দুঘটনায় স্কুল ছাত্র নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় সড়ক দুঘটনায় শামিম (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, রোববার রাতে চরফ্যাশন পৌরসভার ৬ নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা শামিম নামের সেই যুবক কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত শামিম চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের আট কপাট এলাকার বাসিন্ধা জাহাঙ্গীর আলমের ছেলে। শামিম স্থানীয় জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।

শামিম এর স্বজনা জানান শামিম ও তার দুই বন্দু মিলে বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে যাচ্ছিলেন। পৌরসভা ৬ নং ওয়ার্ডের শশীভূষন রোড়ের নাপিত বাড়ি এলাকায় রাস্তায় দেওয়া আইলেন্ডের সাথে মোটরসাইকেল এর চাকার সাথে ধাক্কা লেগে শামিম ও তার দুই বন্দু মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ছিটকে পড়ে শামিম রাস্তার পাশে থাকা গাছের সাথে মাথায় গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চরফ্যাশন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির মিয়া, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *