ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভোলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আর জে শান্ত, ভোলাঃ ভোলার ইলিশায় পানিতে ডুবে মোঃ জুনায়েদ হোসেন (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মে) দুপুরে ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বটতলা এলাকার সৈয়দ আহমেদ কনট্রেক্টার বাড়িতে এই  ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ঐ এলকার মোঃ মনিরের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির অন্য শিশুদের সাথে জুনায়েদ খেলতে বের হয়। কিছু সময় পরে হলে শিশুর মা শিশু টিকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুরে তার লাঁশ ভাসতে দেখেন। পরে তাকে তুলে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *