ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভোলায় ঘেমনা নদী থেকে অজ্ঞাত যুবকে লাশ উদ্ধার 
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ। শনিবার (২৯ মে) বিকালে উপজেলার ভবানীপুর মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান বিকালে ভবানীপুর মাছ ঘাটের সামনে মেঘনা নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন তারা। তারা লাশ টি দেখে দৌলতখান থানায় খবর দেন। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ এসে লাশ টি নিয়ে যায়। তবে লাশের কোন পরিচয় জানা যায় নি।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়লাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে ও জানান তিনি। ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তির বয়স ৪২ বছর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *