আর জে শান্ত, ভোলাঃ ভোলার লালমোহন উপজেলা থেকে ঢাকা যাওয়া পথে ভোলা সদর উপজেলায় অটোরিক্সা- মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষে মোঃ নোমান (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার (২৮ মে) দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের তুলাতুলি নামক স্থানে ভোলা – লক্ষিপুর মহাসড়কে এ দুঘটনা ঘটে। নিহত নোমান ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেলিমের ছেলে।
স্থানীয়রা জানান মৃত নোমান সহ চার যাত্রী ভোলার শহর নতুন বাজার থেকে অটোরিক্সায় করে ইলিশা জংগসন (ইলিশা লঞ্চ ঘাট) এর উদ্দেশে রওয়ানা দেন। পশ্চিম ইলিশার তুলাতুলি নামক স্থানে ভোলা – লক্ষিপুর মহাসড়কে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রর সাথে মুখোমুখি সংঘষ হয় অটোরিক্সাটির। এতে অটোরিক্সার ড্রাইভার সহ ৬ যাত্রী আহত হন।
তাৎক্ষনিক স্থানীয়রা তাদের কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ নোমান মারা যান। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মোঃ ফরিদ শেখ বিষয় টি নিশ্চিত করেন।
Leave a Reply