ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভোলার মেঘনায় ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার ডুবি, ১১ জেলে উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আর জে শান্ত, ভোলাঃ ভোলার মেঘনায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সৃষ্ট ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের সহায়তা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে ট্রলারের তলা ফেটে তুলাতলী নামক পয়েন্টে ১১ জেলে নিয়ে ট্রলারটি ডুবে যায়। তবে এ ঘটনায় কোন জেলে নিখোঁজ নেই, সবাই জীবিত উদ্ধার হয়েছেন।

দুর্ঘটনাকবলিত ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায় , সকল প্রকার নৌযান বন্ধ রাখার ঘোষনা থাকলে ও সেটি কে অমান্য করে দৌলতখানের বাহার মাঝির একটি ট্রলার মেঘনায় মাছ শিকার করতে বের হয়।

এ সময় হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। তবে এ দুর্ঘটনা কোনো হতাহত নেই। ট্রলারে কিছু জাল নস্ট হয়েছে। এছাড়া ঝড়ে ইলিশা ফেরিঘাট এলাকায় ৩ থেকে ৪ টি দোকান ভেঙে গেছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *