ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভৈরবে রেলওয়ে ষ্টেশনে হত দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

১১ জুলাই, জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশনে শ্রমজীবি হকার্স ,মুটে ও অসহায় শতাধিক হত- দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়। আজ ১১ জুলাই বিকালে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্ধদের নিজস্ব অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম সেন্টু, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পদক শেফায়েত উল্লাহ, নির্বাহী সদস্য মোঃ কবিরুজ্জামান রুমান, পৌর আওয়ামী লীগের শ্রম কল্যাণ সম্পাদক আসিফ উদ্দৌল্লা আবু, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল আলম, উপজেলা আওয়ামীলীগের নর্বাহী সদস্য আহাম্মদ মিয়া, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য আরিফুদুল্লহ আবসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছ তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমাদের পর্যায়ক্রমে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *