কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ ২ মাদক ব্যাসায়ীকে আটক করেঝে র্যাব-১৪ সিডিসি ৩ ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ ভোর রাতে তাদেরকে শহরের নাটালের মোড় এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে রাখা সাড়ে ১৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো ময়মনসিংহের সদর থানাধিন চর ভবানীপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে সাগর মিয়া ও একই থানাধিন চর নিলক্ষিয়া গ্রামের রব্বানী মিয়ার ছেলে জসিম মিয়া।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে নাটালের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তথ্যের ভিত্তিতে প্লাষ্টিকের ৯টি ড্রামসহ ১ টি পিকআপ আটক করে র্যাব। পিকআপটি তল্লাশি করে সাড়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা বহনের দায়ে পিকআপ , ৯টি ড্রাম ও মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
Leave a Reply