ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভোলায় বজ্রপাতে যুবকের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আর জে শান্ত,ভোলাঃ ভোলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতে মো. রিপন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুর সোয়া ১টায় সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত রিপন একই এলাকার মো. দুলালের ছেলে।

প্রত‌্যক্ষদর্শী মো.হোসেন বলেন হঠাৎ  বৃষ্টি শুরু হলে রিপন মাঠ থেকে তার গরু নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এসময় প্রচন্ড বজ্রপাত শুরু হয়। এবং বজ্রপাত তার শরীলে লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের পরিবারকে সরকারিভাবে সহযোগীতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *