ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভারত থেকে আসা ৩ জনের শরীরে ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট শনাক্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সম্প্রতি ভারত থেকে দেশে আসার পর নড়াইল ও যশোর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা তিনজনের নমুনায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক জাহিদ জানান, গত ১২ই মে যশোর জেনারেল হাসপাতাল থেকে দুইজনের নমুনা ও ১৬ই মে নড়াইল থেকে একজনের নমুনা পাঠানো হয়। নমুনা পজিটিভ হওয়ার পর ভারতফেরত যাত্রী হওয়ায় তাদের শরীরে থাকা করোনার ভ্যারিয়েন্ট শনাক্তের জন্য স্পাইক প্রোটিনের সিকোয়েন্স করা হয়। এই প্রক্রিয়ায় মঙ্গলবার তাদের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১.৬১৭.২ এর অস্তিত্ব পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি উদ্বেগজনক ভ্যারিয়েন্ট। এ ভ্যারিয়েন্ট ইতিমধ্যে ৬০টি দেশে ছড়িয়েছে। ডাবল মিউট্যান্ট না হলেও এটি উদ্বেজনক।

তিনি বলেন আরো বলেন,   যারা ভারত থেকে দেশে আসছেন তারা ভারতীয় যে কোনো ভ্যারিয়েন্ট বহন করতে থাকতে পারেন।    যার ফলে আমরা করোনা পজিটিভ হলেই ভ্যারিয়েন্ট আছে কিনা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এ সব রোগীকে নেগেটিভ না হওয়া পর্যন্ত ছাড়া ঠিক হবে না। এছাড়া যত দ্রুত পারা যায় আমাদের ভ্যাকসিনের কার্যক্রম শেষ করতে হবে। তাহলে আক্রান্ত হওয়ার আশংকা কম থাকবে।’ এছাড়া মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানা ও ভারত থেকে মানুষের যাতায়াত কমানোর পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *