ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভারত ও বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনার সংক্রমণ রোধে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে আগামী ৩০ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

রোববার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের স্থলসীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। ত‌বে দেশ‌টি‌তে আটকেপড়া বাংলা‌দে‌শিদের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম; তা‌দেরকে ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে প্রথম দফায় ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলা‌দে‌শিরা। পরবর্তীতে অবশ্য দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর তিনটি দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরার সুযোগ দেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *