ভারতের বিতর্কিত আসাম-মিজোরাম সীমান্তে সংঘর্ষে আসামের ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবারের এই সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ তথ্য জানিয়েছেন।
আসামের কাছার জেলা এবং মিজোরামের কোলাসিব জেলা জুড়ে সীমান্তবর্তী অঞ্চল থেকে গুলির শব্দ পাওয়া গেছে।
এই দুই জেলায় সরকারি যানবাহনে হামলার খবরও পাওয়া গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলংয়ে উত্তর-পূর্ব রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সাথে সাক্ষাৎ করার দুদিন পরে এই সংঘর্ষের ঘটনা ঘটল।
সংঘর্ষের পর অমিত শাহ আসাম ও মিজোরামের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন এবং সীমান্ত সমস্যার সমাধান করতে বলেছেন।
Leave a Reply