ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভারতে আটকা পরা বাংলাদেশিদের বিক্ষোভ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা মহামারির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বেনোপাল (যশোর) ও পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন কয়েকশ বাংলাদেশি। তারা বেনাপোলের ওপাশে পেট্রাপোল সীমান্তে আটকা পড়েছেন।

এতে করে দেশে ফেরার জন্য সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর পেট্রাপোল সীমান্তে বাংলাদেশিরা বিক্ষোভ করেন। তাদের অধিকাংশই মেডিকেল ভিসায় বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন।

বিক্ষোভকারী বাংলাদেশিরা জানান, তাদের অনেকেরই সোমবার ভিসার মেয়াদ শেষ হয়েছে। খরচ চালানোর মতো টাকা তাদের হাতে নেই। তাই তারা দেশে ফেরার জন্য বিক্ষোভ করেন। চিকিৎসা করাতে ভারতে যাওয়া অনেকেই বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশ সীমান্তে নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে পড়েছি আমরা।

এদিকে বেনাপোল চেকপোস্টেও বেশকিছু বাংলাদেশি ও ভারতীয় আটকা পড়েছেন। এদের মধ্যে অনেকের ভিসা শেষের পথে। আবার অনেকের কাছে টাকা নেই।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করেছে বাংলাদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *