ভারতের উত্তরপ্রদেশের কানপুর এলাকায় একটি মিনিবাসের সঙ্গে মালবাহী লোডারের সংঘর্ষে ১৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫ জন। আহতদের শহরের হ্যালেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৮ জুন) রাতে দিল্লি থেকে লখনৌ যাওয়ার পথে কানপুরের সাচেন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপির সহায়তার ঘোষণা দেন। এই ঘটনায় শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দেন তিনি।
Leave a Reply