ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে মাদক, সস্ত্রাস, জঙ্গীবাদ নিয়ন্ত্রনে করণীয় শীর্ষক  সাংবাদিকদের সাথে এক মত বিনিময় করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বনপাড়াস্থ আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে বড়াইগ্রাম মাদক নিয়ন্ত্রন নাগরিক কমিটির সভাপতি ও প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত এ  এই মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বনপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ  সম্পাদক আবুল কালাম আজাদ, “দৈনিক প্রথম আলো”এর নাটোর জেলা প্রতিনিধি এ্যাড.  মুক্তার হোসেন, ডিবিসি টিভির নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সম্পাদক পিকেএম আব্দুল বারী, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, জোয়াড়ী ইউপি’র  ওয়ার্ড সদস্য ডা. ফেরদৌস উল আলমসহ নাটোর ও বড়াইগ্রামের বিভিন্ন গনমাধ্যমে দায়িত্বরত সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *