ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বড়াইগ্রামে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে চাল বোঝাই ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান উজ্জ্বল (৩০) নামের পিকআপ চালক নিহত হয়েছে। নিহত চালক মেহেদী ঈশ্বরদীর মানিকনগর এলাকার সিদ্দিক প্রামানিকের ছেলে। এসময় অপর ট্রাকের চালক ও হেলপার দুজনেই পালিয়ে যায়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়া থেকে চাল বোঝায় ট্রাক নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার কয়েন বাজার এলাকায় পৌঁছালে বনপাড়া থেকে ছেড়ে আসা আমের ক্যারেট বোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়।

পরে হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালকের লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *