ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বড়াইগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করছে র‍্যাব
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫ এর একটি অপারেশন দল বুধবার রাত ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চক বড়াইগ্রামস্থ লক্ষীকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ পিচ ইয়াবা সহ শহিদ ব্যাপারী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।  আটককৃত শহিদ ওই গ্রামের ওহাব ব্যাপারীর ছেলে।

র‍্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, বড়াইগ্রামের লক্ষীকোল রেজিষ্টার অফিসগামী পাকা রাস্তা এলাকার  এডভোকেট  আব্দুর রশিদ ওরফে ছানার বাড়ীর পশ্চিমে পাকা রাস্তার উপর ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে র‍্যাব। এসময় তার কাছ থেকে ১৯৮ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সে নিজ হেফাজতে রেখেছিলো।  সে দীর্ঘদিন

যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার  দুপরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *