ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বড়লেখা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আগমনে পরিচিতি ও মত বিনিময় সভা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সাইফুল ইসলাম’ মৌলভীবাজার জেলায় প্রতিনিধি: বড়লেখা উপজেলার নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এর শুভাগমন উপলক্ষ্যে ‘শ্রদ্ধাঞ্জলি’

আপনার মতো মহান ব্যক্তির শুভাগমনে আজ আনন্দমুখর আমাদের এ বড়লেখা উপজেলা তথা সমগ্র অঞ্চল।

সর্বত্র আজ প্রাণচাঞ্চল্যের সাড়া।দশদিগন্তে প্রকৃতির বীণায় বেজে উঠেছে আবাহনের সুর; সেই সুরে আমাদের সকালের কণ্ঠ একাত্ম করে আমরা আপনাকে নিবেদন করছি শ্রদ্ধার্ঘ্য।

উপজেলার নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী মহোদয়ের সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলার নেতৃবৃন্দের  সাক্ষাৎ। সোমবার (২৪ই মে)  বেলা ২ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাক্ষাৎ করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ, নিসচা বড়লেখা উপজেলার হানিফ পারভেজ, মাস্টার জাকির হোসেন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন,  সহ সভাপতি মার্জানুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিনসহ আর ছিলেন শুভাকাঙ্ক্ষী সুপ্রিয় দাস প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন ‘নিসচা’ একটি সামাজিক সচেতনতামূলক আন্দোলন, তিনি নিসচার কাজের প্রশংসা করেন এবং কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *