তিনি সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, প্রতিটি ঘটনার জন্যই মামলা হবে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য রোববার হেফাজতে ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাঙচুর করে অগ্নি সংযোগ করা হয়। এছাড়া একটি মন্দিরের প্রতিমাও ভাঙচুর করা হয়।






















Leave a Reply