ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো আজ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালের পর আরো একবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা।

আজ রাত ১টায় সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে দুই দল। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। নেও কিমিকা এরেনায় হবে জমজমাট এই ম্যাচ।

নিজেদের মাটিতে আর্জেন্টিনাকে কোপার শিরোপা উল্লাস করতে দেখেছে ব্রাজিল। এবার তাই ঘুরে দাঁড়ানোর পালা। বাছাই পর্বের ম্যাচটি কোপার ফাইনালের মতো বড় নয়, তবে লড়াইটা মর্যাদা রক্ষার। সবগুলো ম্যাচ জিতে বাছাই তালিকার শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই সেলেসাও কোচ তিতে। ইপিএলের নিয়মের বেড়াজালে শীর্ষ তারকাদের অনেকেই নেই স্কোয়াডে।

এদিকে, ব্রাজিলের মতো সব ম্যাচ না জিতলেও হার নেই আর্জেন্টিনার। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সেলেসাওদের ঠিক পরেই আছে তারা। মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের জয় ৪৬ আর আর্জেন্টিনার ৪১ হলেও সবশেষ দেখায় জয় বাড়তি প্রেরণা মেসিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *