ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ব্যাক্তিগত কারনে আত্মগোপনে ছিলেন ত্ব-হা, ডিবি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নিখোঁজ আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান তার রংপুরের বাসায় ফিরে এসে রংপরে ডিবি হেফাজতে রয়েছেন। বিকেল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি কার্যালয়ে তিনি জানিয়েছেন যে ব্যাক্তিগত কারনে গাইবান্ধায় তার এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন, যদিও তার বন্ধু সেখানে ছিলেন না,তার বন্ধুর মা ছিলেন বাসায় একা,তিনি আরো যানা তিনি যে খানে ছিলেন সেখানে টিভি দেখার কোন ব্যাবস্থা ছিলো না।

তার পর তিনি সেখান থেকে তিনি ও তার সাথের ৩ জন ঢাকা চলে যান।

গত বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে তিন সঙ্গীসহ আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে তিনি সাভারে যাচ্ছেন বলে তার মাকে জানান।

এরপর রাত ২টা ৩৬ মিনিটে স্ত্রী আবিদা নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আদনানের। তিনি সাভার যাচ্ছেন বলে জানান। তারপর থেকেই তার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

আদনানের সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ছিলেন। ওই রাত থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে তাকে না পেয়ে শুক্রবার বিকেলে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন আদনানের মা আজেদা বেগম।

স্বামীকে ফিরে পেতে আবু ত্ব-হার স্ত্রী সাবেকুন নাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন। এছাড়াও মঙ্গলবার (১৫ জুন) সাবেকুন নাহার স্বামীকে ফিরে পেতে পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *