ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বোয়ালমারীতে নসিমন উল্টে মৎস্য ব্যবসায়ী নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার সকালে নসিমন উল্টে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই মাছ ব্যবসায়ীর নাম মো. আইউব আলী (৬০)। তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাছ ব্যবসায়ী আইউব আলী নসিমনযোগে বাগেরহাট থেকে ড্রামভর্তি মাছ নিয়ে বোয়ালমারী উপজেলার চিতারবাজার হাটে মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সহস্রাইল নামক স্থানে পৌঁছলে ওই সড়কে দেয়া গতিরোধকে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নাসিমনটি উল্টে যায়। এতে মাছভর্তি ড্রামের চাপায় ঘটনাস্থলেই আইউব আলীর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *