বুধবারও চলবে সরকারি অফিস। রমজান মাস ৩০ দিন ধরে সরকারি যে ছুটির তালিকা তৈরি করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সেটাই অনুসরণ করছে সরকার।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল অফিস খোলা থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধ বা বৃহস্পতিবার (১৩ বা ১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
এবার সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে ১৩, ১৪ ও ১৫ মে (বৃহস্পতি, শুক্র ও শনিবার)।
Leave a Reply