বিশিষ্ট কবি আল মাহমুদের জন্মদিবস আজ
আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে , চেতনায় ও বাকবঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন যিনি সেই আব্দুস শুকুর আল মাহমুদের জন্মদিবস আজ। ১১ জুলাই ,১৯৩৬। তার এই দীর্ঘ জীবনকালে তিনি রচনা করেছেন অসাধারণ সব কবিতা , ছোটগল্প,কাব্যগ্রন্থ। যা আজও মানুষের মনে জায়গা করে আছে। সাহিত্যের আঙিনায় তিনি ছিলেন যেনো এক উজ্জ্বল নক্ষত্র। তার কালজয়ী কাব্যগ্রন্থ লোক ও লোকান্তর এবং কালের কলস যেনো বাংলা সাহিত্যে এক অনন্য সংস্করণ। তার কবিতায় রয়েছে আধুনিকতার ছোঁয়া যা মানুষের দৈনন্দিন জীবনের ছন্দ, রূপ সকল কিছুরই অন্যরকম বহিঃপ্রকাশ। তার এই জন্মবার্ষিকীতে আমরা জানাই তাকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। যার হাত ধরেই সাহিত্যজগত প্রবেশ করেছে এক নতুন ধারাবাহিকতায়
Leave a Reply