ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বিরিঞ্চিতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলায় নিহত ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় নিকট আত্মীয় কে ইভটিজিং করার প্রতিবাদ করায়  কিশোর গ্যাংয়ের হামলায় চট্টগ্রামে চিকিৎসাদিন অবস্থায় মৃত্যুবরণ করে মোঃ মেহেরাজ।

স্থানীয় সূত্রে জানা জানায় , মোঃ মেহেরাজ বিরিঞ্চি এলাকার ৫ নং ওয়ার্ড সেকান্তর ডাক্তার বাড়ির মৃত মোঃ আব্দল্লুাহ মিয়ার ছোট ছেলে ।সে বিরিঞ্চি মাদ্রাসায় পড়াশোনা করতো করোনার প্রকোপে মাদ্রাসা বন্ধ থাকায় তার ভাইয়ের গাড়িতে কাজ করতো ।গত ১৮ মে উত্তর বিরিঞ্চিতে এক আত্মীয়কে  স্থানীয় বখাটেরা ইভটিজিং করে।এই খবর পেয়ে মেহেরাজ সেখানে উপস্থিত হয়ে এই ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় কিশোর গ্যাং এর প্রায় ১২ জন সদস্য মিলে  হামলা করে। তাকে গুরুতর আহত ও ইট দিয়ে মাথা ও মুখ থেতলে দেয়।

স্থানীয়রা তাকে  উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে আইসিওতে ভর্তি করে । দীর্ঘ ১ মাস ১৮ দিন আইসিওতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার (১৯ জুন) বিকালে  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার দাবি করেন। ফেনী মড়েল থানা ওসি মোঃ নাজিম জানান,এই হত্যাকাণ্ডের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করে অতি দ্রুত সময় বিচার সম্পন্ন করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *