ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বিএনপি-জামায়াতের নির্দেশে তাণ্ডব চালানো হয়েছে: তথ্যমন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে নয়, দেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি-জামায়াতের নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন অভিযোগ করেন তিনি।

সেসময় আরও মন্ত্রী বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালে এর চেয়েও বেশি নৈরাজ্য মোকাবিলা করে সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধান করেছিল। এবারও কঠোর হাতে নৈরাজ্য মোকাবিলা করা হবে।’

‘‘বিএনপি এখন যে স্বপ্ন দেখছে তা কখনও পূরণ হবে না।’’

বায়তুল মোকাররম, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক যেন আক্রান্ত না হয়, সে জন্য সব দলের নেতাকর্মীদের খেয়াল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *