দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে থাকার পর আজ শনিবার (১৯ জুন) রাত সোয়া ৮টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্বাবধানে বাসায় চিকিৎসা নেন তিনি। ২৭ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের থাকাকালীন ৩ মে খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। কয়েকবার টেস্ট করার পর ৮ মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার পোস্ট-কোভিড জটিলতার কারণে হার্ট, কিডনি এবং লিভার আক্রান্ত হয়। সিসিইউতে রেখেই চিকিৎসা চলছিল তার। ধীরে ধীরে অবস্থার উন্নতি হলেও হঠাৎ করে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এ কারণে তাকে সিসিইউ থেকে বিশেষায়িত কেবিনে স্থানান্তর করা হয়। সেখানে রেখেই এতদিন তার চিকিৎসা চলছিল
Leave a Reply