ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ বার কাউন্সিলের কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শনিবার এক জরুরি সভায় বার কাউন্সিলের সদস্যদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম সাক্ষরিত এক জরুরি নোটিশে বলা হয়েছে যে, ‘৩ এপ্রিল অনুষ্ঠিত বার কাউন্সিলের জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দেশে বিরাজমান করোনো পরিস্থিতির ভয়াবহ অবনতি ও সরকার ঘোষিত লকডাউনের কারণে আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল নির্বাচন ২০২১ স্থগিত ঘোষণা করা হলো। সুতরাং গত ১৫ মার্চ ঘোষিত বার কাউন্সিল নির্বাচন ২০২১–এর নির্বাচনী তফসিলের সব কার্যক্রম স্থগিত থাকবে।’

প্রতি তিন বছর পরপর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সারা দেশের আইনজীবীরা মোট ১৪ জন সদস্য নির্বাচিত করেন। এর মধ্যে সাধারণ আসনে সাতজন এবং অঞ্চলভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে সাতজন নির্বাচিত হন।

পরে এই ১৪ জন সদস্যের ভোটে নির্বাচিত হন বার কাউন্সিলের একজন ভাইস চেয়ারম্যান। আর পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *