ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত।
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে বালু বোঝাই বাল্বহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটের ২৬ জন যাত্রী নিহত হয়েছে । এ ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । সোমবার ০৩ মে সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্পিডবোট টি  শিমুলিয়া ঘাট হতে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে অধিকাংশের বাড়ি মাদারীপুর জেলায় হবে।

শিবচর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজারের দিকে যাচ্ছিল। কাঁঠালবাড়ি (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে পৌঁছালে স্পিডবোটটি একটি বালু টানা কার্গোর পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থল হতে ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয় এবং ৫ জনকে জীবিত উদ্ধার করা হয় ।দুর্ঘটনা কবলিত স্পিডবোট টি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *