ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে: পরীমনি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় পুলিশ ম্যাজিকের মতো কাজ করছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের কাজ শুরু করেছে।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পরীমনি বলেন, ‘আমি এখন রিফ্রেশড। আমি কাজ করার শক্তি পেয়েছি। তারা (ডিবি কর্মকর্তারা) আমাকে অনেক সাহস জুগিয়েছেন।’

তিনি বলেন, ‘এত দ্রুত কাজগুলো হয়ে যাবে আমি ভাবিনি। সবকিছু ম্যাজিকের মতো হয়েছে…আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি, সুষ্ঠু বিচার পাব।’

অভিনেত্রী বলেন, ‘আমাকে ডিবি পুলিশ ডাকেনি। আমি নিজে থেকেই এখানে এসেছি। আমাকে কাজে ফিরতে হবে। পুলিশ বন্ধুসুলভ আচরণ করেছে। হারুন স্যার অনেকটা ম্যাজিকের মতো সবকিছু করেছেন। এতটা তাড়াতাড়ি ম্যাজিকের মতো পুলিশ আমাকে সহযোগিতা করবে সেটা আমি ভাবতে পারিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *