ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী শিশু সহ ২৪ জন আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী, শিশু সহ ২৪ জনকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

মঙ্গলবার (১৮মে)সকালে  উপজেলার দহগ্রাম  সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় কিছু সাপ ও নারী শিশুসহ তাদের আটক করেন  বাংলাদেশ  বিজিবি’র টহল দল। এবং তাদের নাম জানা যায়নি।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি’র হাতে আটক হওয়া শিশু ও নারীসহ ২৪ জনেই বেদে সম্প্রদায়ের। তাদের বাড়ি ঢাকার  সাভার এলাকায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এখন অবৈধভাবে দেশে ফিরতে গেলে বিজিবি তাদের আটক করেন।

এবং বিজিবি তাদের যাবতীয় প্রক্রিয়া শেষে আমাদের কাছে তাদের হস্তান্তর করবেন বলে জানান। বিজিবি’র অভিযোগসহ সব দিক বিবেচনা করে আমরা আইনগত  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *