ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বসুন্ধরা গ্রুপের এমডির পক্ষে লড়বেন সাবেক আইনমন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

তরুণীর আত্মহত্যায় প্ররোচনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের আইনজীবী হয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

এছাড়াও রয়েছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ বিচারপতি (অব.) মনসুরুল হক চৌধুরী ও সিনিয়র আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনটি শুনানি হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার সকালে (২৯ এপ্রিল) আগাম জামিন শুনানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট। ফলে সায়েম সোবহান আনভীরের করা আবেদনের শুনানি হচ্ছে না।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন সায়েম সোবহান আনভীর।

২৬ এপ্রিল (সোমবার) রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সায়েম সোবহান আনভীরকে প্রধান আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *