ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বঙ্গবন্ধুকে নিয়ে সাদেকুল ইসলামের কবিতা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু তুমি রক্তিম সূর্য
জ্বালাময়ী ভাষন
বিশ্বের মানচিত্রে শিরোমণি তুমি
রাঙ্গানো তোমার আসন।
টুঙ্গিপাড়ার খোকা তুমি
মানব সেবায় তোমার সুখ
নতুন প্রজন্ম দেখতে চায়
সেই মহান নেতার মুখ।
সারাজীবন কাঠিয়েছ জেলে
সয়েছ নানান যন্ত্রণা
কভু ছাড়ো নিতো হাল
দিয়েছ বাচার প্রেরণা।
৬৬’র ছয় দফায় তুমি
এনে দিয়েছ বাঙ্গালির প্রান
৬৯’এর গনঅভ্যুত্থানে
রেখেছ অনেক মান।
৭১’এর কান্ডারী তুমি
স্বাধীনতার মহান স্থপতি
শ্রদ্ধাভরে স্মরণ করবে
আজীবন বাঙ্গালি জাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *