ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফোনে কথা বলা নিয়ে শাসন করায় কিশোরীর আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোবাইল ফোনে কথা বলার কারণে শাসন করায় মায়ের ওপর অভিমান করে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার দুপুরে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সালমা আক্তার (১৫) উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেলিম বাজারসংলগ্ন আবদুল কাদেরের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র জানায়, সামলা মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে প্রায় কথা বলত। বিষয়টি মায়ের নজরে আসে। এ কারণে মা মোবাইল ফোন কেড়ে নেয়। এ ঘটনায় নিয়ে মায়ের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে সে মায়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে নিজের শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *