ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফেনীর ফুলগাজীতে ৭ দিন পর কিশোরী উদ্ধার, প্রেমিক কারাগারে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীর ফুলগাজীতে প্রেমিকসহ পালিয়ে যাওয়া কিশোরীকে ৭ দিন পর উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১লা জুন) সকাল ৭টার দিকে কিশোরী (১৪) প্রাইভেট পড়ার জন্য বের হলে প্রেমিক মোঃ আসলাম হোসেন (২৫) তাহাকে  জোর পূর্বক নিয়ে সিএনজি যোগে পালিয়ে যায়।

পরে কিশোরীর মা সাজেদা আক্তার থানায় এজাহার দায়ের করলে কৌশলে তাকে ঢাকা থেকে এনে গ্রেফতার করা হয়।

আসলাম হোসেনের পরিবার জানান, তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে। তারা দুইজন কাউকে না জানিয়ে একসাথে বাড়ি থেকে পালিয়েছে।

জানা যায়, ওই কিশোরীর বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জগতপুর গ্রামে। অভিযুক্ত আসামি একই গ্রামের মোঃ ছেরাজুল ইসলাম ও ছাহেরা খাতুন এর ছেলে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এ.এন.এম ‍নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭ জুন বিকালে আসমীকে কৌশলে গ্রেপ্তার করা হয়। ভিকটিমেকে ডাক্তারী পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতাল প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় ফুলগাজী থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *