ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফেনীতে দেশী ও বিদেশী অস্ত্রসহ অবৈধ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীতে বিদেশী পিস্তল,ম্যাগজিন, গুলি ও দেশীয় ওয়ান শুটারগানসহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (০৭জুন) ভোর রাতে জেলার সদর উপজেলার ধলিয়া বাজারস্থ পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ মহিন উদ্দিন (২৮) একই উপজেলার ধলিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। এসময় তাকে তল্লাশী করে তার সাথে থাকা শপিং ব্যাগ থেকে ১টি ওয়ান শুটার গান এবং পরিহিত প্যান্টের কোমরে গোজিয়ে রাখা ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

ফেনীস্থ র‌্যাব-৭’র কোম্পানী অধিনায়ক মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মহিন উদ্দিন দীর্ঘদিন যাবৎ মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *