ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে নতুন প্রভাষক সাংবাদিক রাজু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম রাজু।

জানা যায়, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক পদে ২৬ জুন শনিবার দুপুরে তাকে নিয়োগ প্রদান করা হয়েছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ সুশিক্ষার দর্পণ স্বরূপ বিগত বছরগুলোতে শতভাগ ফলাফল অর্জন করেছেন।

জহিরুল ইসলাম রাজু জানান, শিক্ষকতা একটি মহান পেশা। সমাজ দেশ তথা জাতিকে আলোকিত করার একমাত্র মাধ্যম। আমি আমার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার আলো সবার মাঝে বিলিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *