ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফেনীতে কিশোর গ্যাং এর ৪ জন সদস্য আটক করেছে র‌্যাব-৭
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনী মড়েল থানার পুরাতন জেল রোড এলাকায় ৪ জুলাই রাতে ২ টায় অভিযান চালিয়ে ১টি ফোল্ডিং চাকু,১টি রামদা,১টি কিরিজ এবং ১৮ পুরিয়া গাঁজাসহ ফেনীর সক্রিয় কিশোর গ্যাং এর চার সদস্যকে  আটক করেছে র‌্যাব-৭।

ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান,র‌্যাব গােপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনী শহরের পুরাতন জেল রোডস্থ ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্টে এর সামনে কিশোর গ্যাং ঠিকানা গ্রুপের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে  অবস্থান করছে ‌।র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৪ জন কিশোর গ্যাং এর সদস্য দৌঁডে পালিয়ে যাবার চেষ্টা করে।র‌্যাব সদস্যরা ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।পরে তাদের দেহ তল্লাশি করে  ১টি ফোল্ডিং চাকু,১টি রামদা,১টি কিরিজ এবং ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করে।

গ্রপ্তারকৃত আসামী ১.আব্দুল্লাহ আল মামুন(২৫) পিতা মৃত জাহাঙ্গীর আলম,২.মো: বাবু(১৯) পিতা মোঃ বাহার মিয়া,৩.আবুল হোসেন শামীম (১৯) পিতা আবু বক্কর সিদ্দিক,৪.আব্দুল মান্না (১৯) পিতা আব্দুল সোলেমানের ছেলে  ৪সদস্যই ফেনী সদর বিরিঞ্চি এলাকার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন যাবৎ উক্ত স্থানে ছিনতাই এর কাজে জড়িত ছিল তারা। এছাড়াও কালু গ্রুপ এবং ঠিকানা গ্রুপ নামক দুইটি গ্রুপ দীর্ঘদিন যাবৎ রেললাইন এবং রেল স্টেশন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে ।ঠিকানা গ্রুপের টিমলিডার হচ্ছে মামুন এবং বাবু ছিনতাই এর সাথে জড়িত এদের প্রত্যেকের  বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মড়েল থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধিন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *