ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে দোয়েল চত্বরের সামনে ১৭ জুন বৃহস্পতিবার বিকেলে ৪ টায় সচেতন মুসলিম যুব সমাজের ব্যানারে ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান সঙ্গীসহ নিখোঁজ হওয়ার ৮ দিনেও কোন খোঁজ না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সচেতন মুসলিম যুব সমাজ ফেনীর সদস্য মোঃ জাহেদুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত বক্তব্য রাখেন সচেতন মুসলিম যুব সমাজের সদস্য মোঃ জাহেদুল ইসলাম, মোঃ ফুহাদ , মোঃ রাশেদুল ইসলাম, মোঃ আরাফ, মোঃ জাবেদ সহ প্রমুখ।
এই সময় বক্তারা বলেন ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের সঙ্গী সহ নিখোঁজ হওয়ার ৮ দিন পার হওয়ার পরে কোন সন্ধান না পাওয়ায় প্রশাসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আহ্বান্যর ট শধজানান, যেন অবিলম্বে আবু ত্বহা মুহাম্মদ আদদনান ও সঙ্গীদের সন্ধান দেওয়া হয়।আর তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার ওরকথা বলেন।
বক্তব প্রদান শেষে মোনাজাতের মধ্যদিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন মোঃ জাহেদুল ইসলাম।
Leave a Reply