ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার স্বামীসহ করোনায় আক্রান্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীর ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগম ও তাঁর স্বামী ঢাকায় কর্মরত কাস্টমস রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার ১৮ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রেরিত করোনা পরীক্ষার ফলাফলে নিশ্চিত হয়ে এ তথ্য জানান ইউএনও ফেরদৌসী বেগম।

গত ১৬ জুন  জ্বর,সর্দি, কাশিসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়।শুক্রবার তাদের করোনা পজেটিভের খবর আসে।

বর্তমানে ইউএনও স্বামীসহ ফুলগাজীতে সরকারী বাসভবনে রয়েছেন। তিনি  আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

উল্লেখ্য, ইউএনও ফেরদৌসী বেগম এ বৎসর ১০ জানুয়ারী চাঁদপুরের হাইমচর উপজেলা হতে বদলী হয়ে ফুলগাজী উপজেলায় যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *