ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফিলিস্তিনিদের সুরক্ষায় প্রার্থনার আহ্বান মালয়েশিয়ার রাজার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফিলিস্তিনিদের সুরক্ষায় প্রার্থনা করতে মালয়েশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির রাজা আবদুল্লাহ রিয়াতউদ্দিন।

সোমবার (১৭ মে) মাগরিবের পরে দেশের প্রতিটি মসজিদ ও সুরাউয়ে মুসলিমরা সলাতুল হাজতের নামাজ আদায় করে মজলুম ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় মোনাজাতের আদেশ দিয়েছেন ইয়াং ডি-পার্টুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ।

ইস্তানা নেগারা রোববার (১৬ মে) এক বিবৃতিতে মালয়েশিয়ানদের একটি স্বাধীন, সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের আকাঙ্খা অর্জনের জন্য ফিলিস্তিনের সঙ্গে সর্বদা সংহতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে রাজা আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলির হামলা নিষ্ঠুর ও অমানবিক বলে বর্ণনা করেছেন এবং এ হামলার তীব্র নিন্দা জানাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের একটি যৌথ বিবৃতি জারির সমর্থন করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, প্যালেস্টাইনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার একটি ফোনকল পেয়েছিলেন।

তিনি ইসমাইল হানিয়াকে মালয়েশিযার পূর্ণ সমর্থনের কথা জানিয়ে মুহিউদ্দিন জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন এবং তার দেশের জনগণের আন্দোলনকে রাজনীতি, অর্থনীতি ও নৈতিকতার দিক দিয়ে সর্বদা সমর্থন দিয়ে আসছে। এ সময় হানিয়া মালয়েশিয়ার সহায়তার প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *