ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফারুকের চিকিৎসার সকল দায়িত্ব নিলেন মেয়র সাজেল চৌধুরী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ ফেনীর পরশুরামের গুথুমা চৌধুরী বাজারে সড়ক দুর্ঘটনায় আহত ওমর ফারুকের চিকিৎসার সকল ব্যয় বহন করবেন বলে জানিয়েছেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

গত কিছুদিন আগে ওমর ফারুক এর চিকিৎসার জন্য ‘মানবিক সহযোগিতার আবেদন’ চেয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজালের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক এই বিষয়টি জানতে এবং চিকিৎসার বিষয়ে সহযোগিতার কথা জানাতে প্রতিবেদক এবং আহত ফারুকের পিতা কামাল মজুমদার ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন।

আহত ওমর ফারুকের পিতা কামাল মজুমদার জানান, পৌরসভা মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। আমার ছেলেকে চট্টগ্রাম নিয়ে চিকিৎসা অপারেশন সহ সকল খরচ বহন করবেন বলে জানিয়েছেন। আমি আশাবাদী ওনার সহযোগিতায় ও আল্লাহর রহমতে সুচিকিৎসায় আমার ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল জানান, ছেলেটি আমার গ্রামের। আমি সংবাদ দ মাধ্যমে জেনেছি, বেশ কয়েক মাস পূর্বে চৌধুরী বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাড় বিশেষজ্ঞ ডাক্তার সাইফ উদ্দিন আহমেদ’র সাথে কথা বলেছি। ছেলেটিকে আজকে থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া, সেখানে চিকিৎসা অপারেশন সহ সুস্থ হয়ে বাড়ি আসা পর্যন্ত সকল ধরনের খরচ আমি বহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *