ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফরিদপুর জেলা পুলিশ কে গাড়ি উপহার দিলেন ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
ফরিদপুর জেলা পুলিশ কে একটা গাড়ি উপহার দিলেন টেকনো মিডিয়া লিমিটেডের পক্ষে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের-সভাপতি  ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি।
তিনি আজ সকালে শহরের পুলিশ সুপারের কার্যালয়  প্রত্যন্ত এলাকায় পুলিশি টহল ব্যবস্থা জোরদার  এবং জনগনের পুলিশি সেবা নিশ্চিত করার জন্য একটা গাড়ি উপহার দেন।এ গাড়ির মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা।এসময় উপস্থিত ছিলেন  পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বিশিষ্ট ব্যবসায়ী খায়ের মিয়া, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা,, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তরিকুল ইসলাম।পরে গাড়ির চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়।
এক সংক্ষিপ্ত বক্তব্যে ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেন ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তে  এবং প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকিতে তার সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *