ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে কামতায় যুবকের আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. আবু রায়হান (২০) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়ন’র কামতা এলাকায় ঘটনাটি ঘটে। মৃত আবু রায়হান ওই এলাকার আবু তাহের প্রকাশে শুক্কুর বেপারী ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান,খবর পেয়ে আমরা কামতা এলাকা যুবকের বসতঘর থকে তার মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা তার পরিবারের লোকজনের কাছে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করলে তারা এ বিষয়ে কিছুই বলতে পারেননি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *